processing...

নাম পরিবর্তনের নির্দেশনা

৫.১ দেশী এনজিও'র নাম পরিবর্তনের জন্য প্রয়োজনীয় তথ্যাবলী
ক) ০২ টি জাতীয় পত্রিকায় ( বাংলা ও ইংরেজী পত্রিকায় ) নাম পরিবর্তন বিষয়ে বিজ্ঞাপনের মূলকপি
খ) নাম পরিবর্তন ফি বাবদ-২৬,০০০/- (ছাব্বিশ হাজার) টাকার (কোড নং-১-০৩২৩-০০০০- ১৮৩৬) চালানের মূলকপিসহ অনুলিপি
গ) গঠনতন্ত্র পরিবর্তন ফি বাবদ-১৩,০০০/ (তের হাজার) টাকার (কোড নং-১-০৩২৩-০০০০- ১৮৩৬) চালানের মূলকপিসহ
ঘ) ফরম-৮ মোতাবেক নির্বাহী কমিটির তালিকা
ঙ) নির্বাহী কমিটির সদস্যদের ভোটার আইডি কার্ডের ফটোকপিসহ সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি
চ) ৩০০/-(তিনশত) টাকার স্টাম্পে নাম পরিবর্তনের বিষয়ে এফিডেবিট এর কপি
ছ) এনজিও বিষয়ক ব্যুরোর মুল সনদপত্র
জ) পরিবর্তিত নামে প্রাথমিক নিবন্ধন প্রদানকারী কর্তৃপক্ষের সত্যায়িত সনদপত্রের কপি
ঝ) প্রাথমিক নিবন্ধন প্রদানকারী কর্তৃপক্ষের অনুমোদিত নির্বাহী কমিটির তালিকার সত্যায়িত কপি
ঞ) সর্বশেষ সাধারণ সদস্যদের তালিকা
ট) নাম পরিবর্তন সংক্রান্ত বিষয়ে সাধারণ সভার কার্যবিবরণীর (উপস্থিত সদস্যদের তালিকাসহ) সত্যায়িত কপি
ঠ) পূর্ববর্তী নামের সকল দায়-দায়িত্ব বর্তমানে পরিবর্তিত নামের সংস্থার উপর বর্তাইবে মর্মে অঙ্গিকার নামা (সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক স্বাক্ষরিত)
ড) দাখিলকৃত চালানের উপর ১৫% বা জাতীয় রাজস্ব বোর্ড নির্ধারিত সর্বশেষ সার্কুলার অনুযায়ী ভ্যাট নির্ধারিত কোডে জমাপূর্বক চালানের মূলকপিসহ (কোড নং-১-১১৩৩-০০৩৫-০৩১১)
ঢ) সংস্থার নিকট তফসিল-১ এ বর্ণিত যেকোন ফি এর উপর কোন বকেয়া ভ্যাট থাকলে চালানমূলে জমা প্রদানের প্রমাণক
৫.২ বিদেশি এনজিও'র নাম পরিবর্তনের জন্য প্রয়োজনীয় তথ্যাবলী
ক) ২টি জাতীয় পত্রিকায় ( বাংলা ও ইংরেজী পত্রিকায় ) নাম পরিবর্তন বিষয়ে বিজ্ঞাপনের মূলকপিসহ
খ) নাম পরিবর্তন ফি বাবদ-২৬,০০০/- (ছাব্বিশ হাজার) টাকার (কোড নং-১- ০৩২৩-০০০০-১৮৩৬) চালানের মুলকপি এবং ১৫% বা জাতীয় রাজস্ব বোর্ড নির্ধারিত সর্বশেষ সার্কুলার অনুযায়ী ভ্যাট (কোড নং-১-১১৩৩-০০৩৫- ০৩১১) প্রদানপূর্বক চালানের মুলকপিসহ
গ) গঠনতন্ত্র পরিবর্তন ফি বাবদ-১৩,০০০/-(তের হাজার) টাকার (কোড নং-১-০৩২৩-০০০০-১৮৩৬) চালানের মুলকপি এবং ১৫% বা জাতীয় রাজস্ব বোর্ড নির্ধারিত সর্বশেষ সার্কুলার অনুযায়ী ভ্যাট (কোড নং-১-১১৩৩-০০৩৫-০৩১১) জমাপূর্বক চালানের মুলকপিসহ
ঘ) সংশ্লিষ্ট দেশের বোর্ড অব ডিরেক্টরস/বোর্ড অব ট্রাষ্টির তালিকা (সংশ্লিষ্ট দেশের পিস অৰ জাস্টিস কর্তৃক নোটারীকৃত)
ঙ) নাম পরিবর্তন বিষয়ে সংশ্লিষ্ট দেশের বোর্ড অব ডিরেন্টরস/বোর্ড অব ট্রাস্টির সিদ্ধান্তের কপি (সংশ্লিষ্ট দেশের পিস অব জাস্টিস কর্তৃক নোটারীকৃত মূলকপিসহ)
চ) ৩০০/(তিনশত) টাকার স্টাম্পে নাম পরিবর্তনের বিষয়ে এফিডেবিট এর মুলকপিসহ
ছ) এনজিও বিষয়ক ব্যুরোর মূল সনদপত্র
জ) সংস্থার পরিবর্তিত নামের সনদপত্রইনকর্পোরেট সার্টিফিকেট (সংশ্লিষ্ট দেশের নোটারীকৃত মূলকপি)
ঝ) সংস্থার পরিবর্তিত নামের বাই লজ(By laws)/গঠনতন্ত্রের কপি (সংশ্লিষ্ট দেশের পিস অব জাস্টিস কর্তৃক নোটারীকৃত মূলকপিসহ)
ঞ) সংস্থার নিকট তফসিল-১ এ বর্ণিত যেকোন ফি এর উপর কোন বকেয়া ভ্যাট থাকলে চালানমূলে জমা প্রদানের প্রমাণক
ট) সংস্থার পূর্ববর্তী নামের সকল দায়-দায়িত্ব বর্তমানে পরিবর্তিত নামের সংস্থার উপর বর্তাইবে মর্মে অঙ্গীকার নামা (সংস্থা প্রধান কর্তৃক স্বাক্ষরিত)
৫.৩ 'ডুপ্লিকেট' সনদপত্রের জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদি
ক) নিবন্ধন/নবায়নের 'ডুপ্লিকেট' সনদ প্রাপ্তির জন্য আবেদন ফি বাবদ- ১৩,০০০/-(তের হাজার) টাকার (কোড নং-১-০৩২৩-০০০০-১৮৩৬) চালানের কপি এবং ১৫% বা জাতীয় রাজস্ব বোর্ড নির্ধারিত সর্বশেষ সার্কুলার অনুযায়ী ভ্যাট (কোড নং-১-১১৩৩-০০৩৫-০৩১১)-প্রদানপূর্বক চালানের মূলকপিসহ
খ) ০২টি জাতীয় পত্রিকায় (হারানো বা চুরি হওয়ার ক্ষেত্রে) বিজ্ঞাপনের (মূলকপিসহ) কপি
গ) হারানো বা চুরি হওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা/উপজেলার থানায় দাখিলকৃত ডায়েরির (জিডি'র) কপি
ঘ) সনদপত্রের 'ডুপ্লিকেট' কপির জন্য নির্বাহী কমিটির সভার সত্যায়িত কার্যবিবরণীর (উপস্থিত সদস্যদের হাজিরাসহ) কপি
৫.৪ গঠনতন্ত্র পরিবর্তন/অনুমোদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদি
ক) প্রাথমিক নিবন্ধনকারী কর্তৃপক্ষের অনুমোদিত গঠনতন্ত্রের সত্যায়িত কপি
খ) সংস্থার চেয়ারম্যান ও সেক্রেটারি কর্তৃক যৌথ স্বাক্ষরিত গঠনতন্ত্রের পরিচ্ছন্ন কপি
গ) গঠনতন্ত্রের কোন ধারা, উপধারা পরিবর্তন ফি জমা প্রদানের চালানের মূলকপিসহ
ঘ) গঠনতন্ত্রের কোন ধারা, উপধারা পরিবর্তন ও সংযোজনের বিষয়ে সাধারণ সভার কার্যবিবরণীর সত্যায়িত কপি
ঙ) পূর্ববর্তী গঠনতন্ত্র ও বর্তমান গঠনতন্ত্রের তুলনামূলক বিবরণী (প্রতি পাতায় সভাপতি ও সম্পাদকের যৌথ স্বাক্ষরসহ)
চ) সংস্থার নিকট তফসিল-১ এ বর্ণিত যেকোন ফি এর উপর কোন বকেয়া ভ্যাট থাকলে চালানমূলে জমা প্রদানের প্রমাণক
৫.৫ নির্বাহী কমিটি অনুমোদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদি
ক) ফরম নং-৮ মোতাবেক নির্বাহী কমিটির তালিকা (সভাপতি ও সম্পাদকের যৌথ স্বাক্ষরিত)
খ) নির্বাহী কমিটির সদস্যদের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি ও পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি
গ) প্রাথমিক নিবন্ধনকারী কর্তৃপক্ষের অনুমোদিত নির্বাহী কমিটির সত্যায়িত তালিকা
ঘ) নির্বাহী কমিটি গঠন সংক্রান্ত সাধারণ সভার কার্যবিবরণীর (হাজিরাসহ) সত্যায়িত কপি
ঙ) সর্বশেষ সাধারণ সদস্যদের স্বাক্ষরসহ নামের তালিকা (সদস্যের নাম, পিতা/মাতার নাম, স্বামী/স্ত্রীর নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জাতীয় পরিচয় পত্র নম্বর, মোবাইল নম্বর ও ইমেইল এড্রেসসহ)
চ) সংস্থার নিকট তফসিল-১ এ বর্ণিত যেকোন ফি এর উপর কোন বকেয়া ভ্যাট থাকলে চালানমূলে জমা প্রদানের প্রমাণক